রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রশ্নে অবান্তর বিতর্ক সৃষ্টি অনাকাঙ্খিত: সিইসি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির প্রশ্নে অবান্তর বিতর্ক সৃষ্টি অনাকাঙ্খিত: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৩:০৯ অপরাহ্ণ

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি সাহাবুদ্দিনের প্রশ্নে যদি এই ধরনের অবান্তর বিতর্ক সৃষ্টি করা হয় সেটা হবে অনাকাঙ্খিত।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনী কর্তা ও সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, যেহেতু সাহাবুদ্দিন আগে দুদক কমিশনার ছিলেন এবং দুদকের আইনে বলা আছে, দুদক কমিশনার হলে পরবর্তীতে কোনো লাভজনক প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না। রাষ্ট্রপতি কোনো লাভজনক পদ না এবং উনি এই পদে কারো দ্বারা নিয়োগপ্রাপ্ত নয়। উনি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হয়েছেন। সুতরাং এটাকে নিয়োগ বলা যাবে না।

সংবিধান, আইন, বিধি-বিধান ও আদালতের রায় পর্যালোচনা করে সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে সাহাবুদ্দিনের কোনো ধরনের অযোগ্যতা নেই। এই নিয়ে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও অনুসারী ১৯৯৬ সালের সাহাবুদ্দিন আহমদ বনাম আবু বকর সিদ্দিকের মামলাটির রায়ের আদেশের বিষয়েও বিস্তারিত জানান সিইসি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ