ঝিনাইদহে দিনে দুপুরে যুবক খুন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে দিনে দুপুরে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হামিদুল ইসলাম জনি (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল তিনটার দিকে শহরের কসাইমোড় এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।হামিদুল ইসলাম জনি উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত যুবকের ওই এলাকায় ‘মুন্সী মোবাইল হাউজ’নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সকাল থেকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কেনাবেচাও করেছেন। দুপুরে অনেকের সাথে মসজিদে নামাজ পড়তেও যান হামিদুল ইসলামা জনি। পরে বিকেলে তার বাবা এসে দোকানের মেঝেতে ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। নিহতের বাবা আতিয়ার রহমান মুন্সী জানান, তাদের গ্রামের এক ব্যক্তি তাকে জানায়, ছেলেকে কারা যেন মেরে ফেলেছে। পরে তিনি এসে দোকানের পিছনে মেঝেতে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।হরিণাকুণ্ডু থানার ইন্সপেক্টর (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, নিহতের গলাই একটি ছুরি বিদ্ধ রয়েছে। তার দুই হাতের কব্জিতেও ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। হত্যার রহস্য উদঘাটন ও দুর্বৃত্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ