রিকশাচালক শহীদ বাবুলের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিকশাচালক শহীদ বাবুলের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত রিকশাচালক শহীদ আসাদুল হক বাবুলের দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আক্তারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
আজ শুক্রবার দুপুরে (সেপ্টেম্বর ১৩, ২০২৪) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায় দিনাজপুরের বিরলে যান একটি প্রতিনিধি দল। এসময় জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আসাদুল হক বাবুলের পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন মিথুন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি-সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, রিকশাচালক শহীদ আসাদুল হক বাবুল গত ০৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ