রিজভীর মুক্তি দাবিতে নয়া পল্টনে বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিজভীর মুক্তি দাবিতে নয়া পল্টনে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কারাবন্দী অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে রুহুল কবির রিজভী আহমেদ মুক্তি পরিষদের বনানী থানা।

আজ বুধবার দুপুরে কাকরাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়। সেখান থেকে ফকিরাপুল মোড় ঘুরে ফের নয়া পল্টন এসে শেষ হয়। এ সময় মিছিলকারীরা রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

এ সময় নেতারা বলেন, অসুস্থ রিজভীকে গত ৭ ডিসেম্বর অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। এরপর গত তিন মাস আট দিন ধরে কারারুদ্ধ অবস্থায় তাকে মানসিক নির্যাতন করছে সরকার। তাকে একটার পর একটা মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। তখন দেশে ও বিদেশে তার পেটে অস্ত্রোপচার করা হয়। তিনি অন্যের সাহায্য ছাড়া হাঁটা-চলা করতে পারেন না।

নেতারা আরো বলেন, প্রধানমন্ত্রীর আক্রোশের শিকার নন্দিত রাজনীতিবিদ রিজভীর প্রতি অমানবিক, অসাংবিধানিক ও নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হার্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত।

এ সময় নেতারা অবিলম্বে রিজভীর মুক্তির দাবি জানান।

মিছিলে নেতৃত্ব দেন বনানী থানা বিএনপির নেতা হাবীবুল্লাহ হবি, রানা আহমেদ, বশির আহম্মেদ টিটু, গিয়াস উদ্দিন, মো: ফজলু মিয়া, আক্তার হোসেন, মোস্তফা আহমেদ ও মিম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ