রিজভীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিজভীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ‘রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ’। ঈদুল ফিতরের দিন আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই মিছিল হয়।

সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দে রিপন, সদস্য সচিব মো. শিপন খান ও যুগ্ম আহ্বায়ক মুফতিজুল কবীর কিরণের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা মিজানুর রহমান তপন, এস.এম. সোহেল, মো. আমান মিয়া, কেন্দ্রীয় জাসাস নেতা নাসিম সরকার পাপ্পু, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা ননী গোপাল রায়, দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতা সম্রাট আহমেদ, কোতোয়ালী থানা যুবদল নেতা মো. আলামিন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল নেতা মো. মুন্না, আরিয়ান শান্ত, মাহিবুর রহমান নয়ন, সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাকিবুর রহমান তাওসিফ, সোহানুর রহমান সোহান, মো. অভি প্রমুখ নেতারা।


মিছিলপরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক সঞ্জয় দে রিপন ও সদস্য সচিব মো. শিপন খান অবিলম্বে খালেদা জিয়া ও রুহুল কবির রিজভীর মুক্তির দাবি জানান এবং দেশ ও দেশের মানুষকে রক্ষার স্বার্থে এই সরকারকে হটাতে দেশপ্রেমিক সকল জনগণকে রাজপথে নামার আহ্বান জানান।

প্রসঙ্গত, সব মামলায় জামিন হলেও ঈদুল ফিতরের আগে রুহুল কবির রিজভী কারাগার থেকে মুক্তি পাননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ