রিমালের তাণ্ডবে সাতজনের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রিমালের তাণ্ডবে সাতজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৭, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৭, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবলীলায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘর-বাড়ি, দোকান-পাট তছনছ হয়েছে, ভেঙে পড়েছে গাছ-পালা। বৈরী আবহাওয়ার কারণে রবিবার বিকেল ও সন্ধ্যা থেকে বাগেরহাট, ভোলা, পটুয়াখালীসহ উপকূলীয় বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও সাতক্ষীরায় একজন করে মৃত্যু হয়েছে।

অপরদিকে, পশ্চিমবঙ্গের কলকাতায় একজনের মৃত্যু হয়েছে। প্রবল ঝড়বৃষ্টির সময় বাড়ির বাইরে থাকা ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে মারা যান তিনি।

এদিকে, প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম শেষ করেছে। আর দুই ঘণ্টার মধ্যেই এটি প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়টির পুরো প্রভাব শেষ হতে আরও পাঁচ থেকে ছয় ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি রবিবার (২৬ মে) রাত ৮টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে। এরপর উপকূল থেকে শুরু করে সারাদেশে বৃষ্টি শুরু হয়।

সোমবার (২৭ মে) সকাল ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ