রূপগঞ্জে টেক্সটাইল মিলের কাপড়ের গোডাউন আগুন পড়ে ছাই - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জে টেক্সটাইল মিলের কাপড়ের গোডাউন আগুন পড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলের কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। আগুনে গুদামে মজুদকৃত বিপুল পরিমান থান কাপড় ও কেমিক্যাল পুঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
শনিবার (২৩ ডিসেম্বর) শেষ রাত তিনটার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় এইচ এইচ টেক্সটাইলে এই অগ্নিকান্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে রবিবার (২৪ ডিসেম্বর) ভোর পাঁচটায় আগুন নিয়ন্ত্রনে আনে। কারখানায় কোন শ্রমিক কর্মচারি না থাকায় কেউ হতাহত হয়নি।।
এইচ এইচ টেক্সটাইল এর উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মনির হোসেন জানান, রাত তিনটার দিকে গুদামের ভেতরে হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ততোক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং বিপুল পরিমান কাপড় ও কেমিক্যাল পুঁড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডেমরা, আদমজী ও সোনারগাঁও স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ডেমরা স্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার মো: ওসমান গনি জানান, রাতে গুদামে কেউ ছিল না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখন পর্যন্ত জানা যায় নি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ