রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় থানা যুবদল নেতা শামীম বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রূপগঞ্জে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় থানা যুবদল নেতা শামীম বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে যুবদলের কর্মী নিহতের ঘটনায় রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শামীম মিয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত চূড়ান্ত ও কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদল বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায় নেবে না। একই সঙ্গে, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য গত ১৮ মার্চ দিনগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাসিব নামে যুবদলের এক কর্মী নিহত হয়। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ