রেজোয়ান সিদ্দিকীর প্রতি সাংবাদিকদের শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রেজোয়ান সিদ্দিকীর প্রতি সাংবাদিকদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকীর মরদেহ জাতীয় প্রেসক্লাবে দুপুর ১২টায় নিয়ে আসা হলে সাংবাদিকরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

মরদেহ নিয়ে আসার পরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, মরহুমের কণ্যা নাহিদ আনজুম সিদ্দিকী প্রমূখ মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।

এরপর জাতীয় প্রেসক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, দিনকাল পরিবার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, অধ্যাপক মামুন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মিডিয়া সেলের আলী মাহমুদ, আতিকুর রহমান রুমনসহ বিএনপির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা মরহুমের মরদেহে পুস্পস্তবক অর্পন করতে শেষ শ্রদ্ধা নিবেদন করে।

সরকার কর্তৃক ডিক্লারেশন ও মুদ্রণের প্রকাশনা বাতিলে বন্ধ থাকা দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী মারা গেছেন। তিনি সাংবাদিকমহলের রেজোয়ান সিদ্দিকী হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।

দৈনিক দিনকালের সাবেক বার্তা সম্পাদক আমিরুল ইসলাম কাগজী বলেন, ‘‘তিনি দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। গতকাল রাত ১১টায় শ্যামলীর স্পেশাললাইজড হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় আমাদের ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছে। তার এই চলে যাওয়ায় আমরা ব্যথিত। আমরা একজন পেশাদার, সাংবাদিক, সম্পাদক, কলাম লেখককে হারালাম।”

পরিবারের সদস্যরা জানান, দুপুরের পর রেজোয়ান সিদ্দিকীকে রায়ের বাজার বুদ্দিজীবী কবরাস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে রেজোয়ান সিদ্দিকী তার সহধর্মিনীসহ এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।

রেজোয়ান সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের এলাসিন গ্রামে। শিক্ষাজীবন শেষে ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায় যোগ দিয়ে তার সাংবাদিকতা পেশা শুরু হয়। দৈনিক বাংলা বন্ধ হওয়ার পরে তিনি দৈনিক দিনকাল একটানা কাজ করেছেন। পরে তিনি আমার দেশ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আবার দৈনিক দিনকালে যোগ দিয়ে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব নেন।

১৯৯১ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন। ২০০১ সালে খালেদা জিয়া সরকার ক্ষমতায় আসার পর ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি রেজোয়ান সিদ্দিকী ছোটগল্পকার ও কলাম লেখক ছিলেন। উপন্যাস, গল্প, নাটক, বিজ্ঞান, প্রকৃতি-পরিবেশ, ফিকশন, অনুবাদ, সংকলন—সবকিছু মিলে অর্ধশতাধিক বই লিখেছেন রেজোয়ান সিদ্দিকী। তার লেখা গ্রন্থগুলোর মধ্যে অন্যতম আছে ‘কথামালার রাজনীতি’।

এখানে মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক আবদুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, মঞ্জুরুল আহসান বুলবুল, ওমর ফারুক, হাসান হাফিজ, এম আবদুল্লাহ, এমএ আজিজ, খায়রুল আনোয়ার মুকুল, সৈয়দ আবদাল আহমেদ, মোস্তফা কামাল মজুমদার, মাহবুব হাসান, জাহাঙ্গীর ফিরোজ, কাদের গণি চৌধুরী, আমিরুল ইসলাম কাগজী, বখতিয়ার রানা, কাজিম রেজা, শাহেদ চৌধুরী, আইয়ুব ভুঁইয়া, আশরাফ আলী, খোরশেদ আলম, বাছির জামাল, ইলিয়াস হোসেন, রাশেদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিআর আবরার, বিএনপির শিশু বিষয়ক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদসহ সাংবাদিকসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ