রেমিট্যান্স নিয়ে বিরোধী দলগুলো মিথ্যাচার করছে : অর্থমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রেমিট্যান্স নিয়ে বিরোধী দলগুলো মিথ্যাচার করছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৯, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৯, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের রেমিট্যান্স নিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলো মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, প্রতি মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে। এমনকি গত মাসে (ফেব্রুয়ারি) বাংলাদেশ রেমিট্যান্স পেয়েছে ২১৬ কোটি ডলার।

শনিবার (৯ মার্চ) দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসন আয়োজিত খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কাব স্কাউটসের হলিডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ স্কাউটস, খানসামা উপজেলার আয়োজনে কাব হলিডে প্রোগ্রামে ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ কাব স্কাউট, স্কাউট ও কর্মকর্তা অংশ নেন।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আজম চৌধুরী লায়নসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ