রেললাইনে গাঁজা কুড়াতে উপচে পড়া ভিড়!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ১৩, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১৩, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি
রেললাইনে পড়ে আছে গাঁজা আর তা কুড়াতে ভিড় করছেন শত শত মানুষ। শনিবার (১৩ জুলাই) সকাল থেকে সন্ধা পর্যন্ত নাটোরের নলডাঙ্গায় উপজেলার মাধনগরে এমন দৃশ্য দেখা যায়।
ওই এলাকার বাসিন্দা হাসান আলী ও রাকিব হোসেন জানান, উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিণে ২৫৩ নং পিলারের কাছে ছড়িয়ে ছিটিয়ে গাঁজা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি ছড়িয়ে পড়লে শতশত মানুষ সেখানে গাঁজা কুড়াতে ভিড় জমান।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় এই ট্রেন থেকে গাঁজা ফেলা হয়েছে। সেখানে একটি গাঁজার ব্যাগও ছিল। আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল প্রচুর গাঁজা। অনেকে আসছে কুড়িয়ে নিয়ে যাচ্ছে।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, রেল স্টেশনের দক্ষিণে মাছের আড়তের কাছে প্রচুর লোক ভিড় জমিয়েছেন। পরে জানা যায়, সেখানে গাঁজা কুড়াচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করছে।
জনতার আওয়াজ/আ আ