রোড মার্চ সফল করতে নোয়াখালীতে যুবদলের প্রস্তুতি সভা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোড মার্চ সফল করতে নোয়াখালীতে যুবদলের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
এক দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ সফল করতে নোয়াখালীতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীর আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা যুবদল এ সভার আয়োজন করে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-চট্টগ্রাম রোড মার্চের টিম প্রধান ও যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।

এ সময় আরো বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহেল প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সরকার পতনের একদফা দাবিতে বৃহত্তর নোয়াখালীর রোড মার্চকে ঘিরে চাঙা যুবদলের তৃণমূলের নেতাকর্মিরা। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোড মার্চ কর্মসূচিতে যুবদল সর্বাত্মক ভূমিকা রাখবে। এই রোড মার্চের মধ্যদিয়ে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠায় ও সরকার পতনের আন্দোলন গতিশীল হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ