রোনালদোর শেষ বিশ্বকাপে মরক্কোর কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রোনালদোর শেষ বিশ্বকাপে মরক্কোর কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ১১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ১১:১১ অপরাহ্ণ

 

কাতারে বসেছিল তারার মেলা। স্বপ্নের মেলা। ওই স্বপ্ন ছোঁয়ার পথে কোয়ার্টার ফাইনালেই নক্ষত্রের পতন হতে শুরু করেছে। বিশ্বকাপে শেষ আটে নেইমারদের স্বপ্ন ভেঙেছে। গ্রুপ পর্বে জার্মানি, শেষ ষোলোয় স্পেন বিদায় নিয়েছে। দম ফাঁটা চাপে লিওনেল মেসির আর্জেন্টিনা টিকে আছে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্নভঙ্গ হয়েছে। তার শেষ বিশ্বকাপে মরক্কোর কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল।

প্রথমার্ধের ৪২ মিনিটে লিড নেয় মরক্কো। সেভিয়ায় খেলা দলটির ২৫ বছর বয়সী স্ট্রাইকার ইউসেফ এন নেসরি হেড থেকে গোল করে দলকে লিড এনে দেন। ওই গোল চেষ্টা করেও শোধ করতে পারেনি তরুণ-সিনিয়র মিলিয়ে দারুণ সম্ভাবনাময় দল নিয়ে কাতারে আসা পর্তুগাল। ওই গোলেই সেমিফাইনালে উঠে গেছে আফ্রিকার প্রতিনিধিরা। বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার একমাত্র দল হিসেবে শেষ চারে নাম তুলে ইতিহাস গড়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ