লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু'গ্রুপের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের গোলাগুলি, শিশু গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে দু-গ্রুপের গুলাগুলিতে আদিবা খাতুন(৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১লা এপ্রিল) সন্ধ্যার পর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকার কাচারী বাড়ি এলাকায় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশু আদিবা খাতুন একই উপজেলার পূর্ব বশিকপুর এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে ও বশিকপুর নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে অহিদ উদ্দিনের গুলিতে শিশু আদিবা খাতুনের পেটের ভেতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল,পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা, পীযুষ চন্দ্র দাস গুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিটি পেট ছিদ্র হয়ে বুকে দিয়ে বের হয়। তবে শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র অহিদ উদ্দিন ও ছোট ইউসুফের মধ্যে গোলাগুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়। অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ