লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতাকর্মী পুষ্প রাণীকে রাজকীয় বিদায় - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতাকর্মী পুষ্প রাণীকে রাজকীয় বিদায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাসকে রাজকীয় বিদায় দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পরে তাকে প্রাইভেটকারে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে অবসরজনিত কারণে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এর আগে, দীর্ঘদিন কর্মরত পুষ্প রাণী দাসকে বিদায় জানাতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে প্রতিষ্ঠানে আসেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালনা ড. হাকীম মোহাম্মদ ইউসূফ হারুন ভূঁইয়া এবং রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন।

পুষ্প রাণী দাস ২০১০ সালে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন। তার বাড়ি সদর উপজেলার দত্তপাড়া গ্রামে।

বিদায় সংবর্ধনায় আবেগঘন মুহূর্ত তৈরি হয়। কর্মীর প্রতি মালিকের এমন ভালোবাসা প্রশংসায় ভাসছে সর্বত্র।

এসময় উপস্থিত ছিলেন- হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবে আনোয়ার, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিনুল মোমেনিন মানিক, হামদর্দ কর্মকর্তা মিজানুর রহমান, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ডেপুটি ম্যানেজার কামরুল হুদা সবুজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম খানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ