লক্ষ্মীপুরে পানিবন্দি পরিবারের মাঝে চাল বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুরে পানিবন্দি পরিবারের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ১:১৯ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে পানিবন্দি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে সমাজসেবক ও ব্যবসায়ী হালিম কোম্পানি উদ্যোগে প্রায় দেড় শতাধিক পরিবারে এ চাল বিতরণ করা হয়।

কুশাখালী ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ব্যবসায়ী ও বিএনপি নেতা মফিজ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, কুশাখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার, সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মাঝি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির আহাম্মেদ, সাধারণ ওসমান মির্জা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান প্রমুখ।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম বলেন, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নির্দেশনায় কুশাখালিতে চাল বিতরণ করা হয়েছে। হালিম কোম্পানি এমন আয়োজন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ