লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ৪:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ৪:২০ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা বিএনপির ৫ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনসহ ৫ বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার, নভেম্বর ২৭, ২০২২, বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসময় জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ অর্ধশতাধিক নেতাকর্মী আদালতে জড়ো হন। ফরিদসহ গ্রেপ্তারকৃতদের আদালতের হাজতে নেওয়ার সময় দলীয় স্লোগান দিতে দেখা যায় তাদের।
গ্রেপ্তার ফরিদ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসিন্দা। গ্রেপ্তার অন্যরা হলেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবদুল গণি, যুদবল নেতা আক্তার হোসেন, শিপন ও পারভেজ। তারা যুবদলের বিভিন্ন ইউনিটের দায়িত্বে রয়েছেন।
জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। ফরিদ ও গণিসহ গ্রেপ্তারকৃতরা কেউই হত্যার সঙ্গে জড়িত নয়। আমরা উচ্চ আদালতে তাদের জামিন আবেদন করবো। উচ্চ আদালত তাদের জামিন মঞ্জুর করবেন বলে আমরা আশাবাদি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ