লন্ডন প্রবাসী আব্দুল আজিজ এর বাড়িতে পুলিশের কারন ছাড়া উপস্থিতির গভীর উদ্বেগ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
সিলেট গোলপগঞ্জের প্রবাসী জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক abdul আজিজের খোঁজে তার বাড়িতে গিয়েছিল পুলিশের একদল সসদস্য। রোববার ( ১৫ অক্টোবর) রাতে তারা তার বাড়িতে উপস্থিত হয়। তবে তারা কোন থানার পুলিশ তা জানাতে পারেনি আব্দুল আজিজের আত্মীয় স্বজন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বাড়ির লোকজন এ গণ মাধ্যম’কে জানান, রোববার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে পুলিশের পোশাক পরা অন্তত ৬/৭ জন লোক ডাক্তার আব্দুল আজিজের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের লামাচন্দরপুরের বাড়িতে উপস্থিত হয়। এসময় তারা বাড়ির লোকজনকে ডেকে আব্দুল আজিজের অবস্থান সম্পর্কে জানতে চায়।
তার সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা সম্পর্কেও নানা প্রশ্ন করে। তারা বাড়িতে অবস্থানকালে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, তার বিরুদ্ধে সিলেটের কোনো থানায় কোনো মামলা না থাকলেও ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ ২০১৭ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় তার বাড়িতে পুলিশী উপস্থিতি কি না তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, আব্দুল আজিজ যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা অনলাইন গণমাধ্যম জনতার আওয়াজ ডটকম’র প্রধান সম্পাদক।
এই ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে গণ মাধ্যমে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন। নেতৃবৃন্দ বলেন,আব্দুল আজিজ একজন অসাধারণ গুণী আলোকিত মানবিক মানুষ। তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছেন। করোনা কালীন সময়ে বিদেশে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন।রেমিট্যান্স যোদ্ধা হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পুলিশের এই আচরণে তার সামাজিক সুনাম নষ্ট হয়েছে অন্য দিকে গ্রামের বাড়িতে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে আছেন। নেতৃবৃন্দ বলেন পুলিশ তার বাড়ি কেন গিয়েছিল তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলে মনে করেন।
জনতার আওয়াজ/আ আ