লন্ডনে জিয়াউর রহমান এর ৮৮তম জন্মবার্ষিকীতে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনে জিয়াউর রহমান এর ৮৮তম জন্মবার্ষিকীতে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২০, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২০, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযুদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের জনক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুস্টিত হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে ১৯ জানুয়ারি বাদ এশা পূর্ব লন্ডনে ব্রিকলেন জামে মসজিদে অনুস্টিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি, প্রবাসী বাংলাদেশী কমিউনিটি, যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক আগত সকল নেতৃবৃন্দ ও মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে জিয়া পরিবার সহ বাংলাদেশ ও বিশ্বের সকল নির্যাতিত মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া কামনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা সহ বিশ্বের মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের দরবারে দোয়া কামনা করা হয় । মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের ইমামবৃন্দ ।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, টাওয়ার হেমলেটস কাউন্সিলের কাউন্সিলার সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ, বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন, সহ-সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি তাজুল ইসলাম, আবেদ রাজা, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, গুলজার আহমেদ, মিসবাহুজ্জামান সোহেল, ডক্টর মুজিবুর রহমান (দপ্তরের দায়িত্বে), আজমল চৌধুরী জাবেদ, সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক বাবুল আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ (সহ দপ্তরের দায়িত্বে), কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) ও যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহসভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, জাসাসের সাবেক সভাপতি এম এ সালাম, জাসাস ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, যুবদলের কেন্দ্রীয় সদস্য বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এ জে লিমন, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, সাবেক সাধারণ সম্পাদক এস এম লিটন, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, প্রকাশনা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আখতার মাহমুদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার শামছুজ্জোহা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ প্রচার সম্পাদক মইনুল ইসলাম, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তৌকির শাহ, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, কার্যনির্বাহী সদস্য শরীফ উদ্দিন ভূঁইয়া বাবু, জাহাঙ্গীর হোসেন, নাজমুল হোসেন চৌধুরী, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল হাসনাত, লন্ডন মহানগর বিএনপির সাবেক নেতা আব্দুস সালাম আজাদ, তুহিন মোল্লা, সোহেল আহমেদ, ব্যারিস্টার মোঃ শাহনেওয়াজ জুয়েল, শফিকুল ইসলাম তুহিন, মবিন ভুইয়া কাজল, আবু ইউসুফ তালুকদার, দুদু মিয়া, বাচ্চু মিয়া, মোঃ শরিফুল ইসলাম, শেরওয়ান আলী, হালিমুল ইসলাম হালিম, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, মোহাম্মদ মিনহাজুল আবেদিন রাজা, রফিক আহমদ, মোঃ কামরুল হাসান ভূঁইয়া, নিউহাম বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম নিপু, যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ, সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিত, বাকি বিল্লাহ জালাল, আক্তার হোসেন শাহিন, সৈয়দ মামুন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, সৈয়দ রাকিব, মোঃ আনিসুর হক, আহসানুল আম্বিয়া শোভন, মোঃ ফয়েজ উল্লাহ, মোঃ আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ