লন্ডনে হবিগন্জ ইয়ুথ এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনে হবিগন্জ ইয়ুথ এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ১:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ১:৩০ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসেপন্ডেন্ট
হবিগন্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের উদ্যোগে গত ১৮ মার্চ সোমবার পূর্ব লন্ডনের আলহামরা রেষ্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি আলাল মহসিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন, সাবেক ছাত্রনেতা সংগঠনের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, হবিগন্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, জিএসসির সাউথইষ্ট রিজিয়নের চেয়ারপার্সন বিশিষ্ট কমিউনিটি নেতা এম এ আজিজ, সাবেক ছাত্রনেতা বাকী বিল্লাহ জালাল, সমাজসেবক সৈয়দ ফারহান, বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারের ডিরেক্টর, চুনারুঘাট এসোসিয়েশনের সেক্রেটারী জালাল আহমেদ।


উপস্থিত ছিলেন বৃন্দাবন কলেজ এলামলাই এসোসিয়েশন ইউকের সভাপতি, রিপোর্টার্স ইউনিটি ইউকের ইভেন্ট সেক্রেটারী এ রহমান অলি, জিএসসি ইষ্টলন্ডন শাখার যুগ্ম সম্পাদক, যুবনেতা কাজী তাজউদ্দিন আকমাল, ইয়ুথ এসোসিয়েশনের সহসভাপতি, যুবনেতা মাহমুদুর রহমান রিয়াজ, এডভোকেট মিজানুর রহমান, সৈয়দ শওকত, মিজানুর রহমান মারুফ, আব্দুল মালিক, ইয়ুথ এসোসিয়েশনের সদস্য সালেহ আহমেদ, বৃন্দাবন কলেজ এক্সষ্টুডেন্ট এসোসিয়েশনের সেক্রেটারী সাইফুল ইসলাম হেলাল, মজিবুর রহমান, সৈয়দ আতিফুর রহমান প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন হামজা রহমান। উক্ত ইফতার মাহফিলে বিপুল সংখ্যক হবিগন্জবাসী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ