লন্ডনের বাঙালি পাড়ায় অবৈধ অভিবাসী ধরতে সাঁড়াশি অভিযান, আতঙ্ক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লন্ডনের বাঙালি পাড়ায় অবৈধ অভিবাসী ধরতে সাঁড়াশি অভিযান, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

পূর্ব লন্ডনের বাঙালি পাড়া হোয়াইট চ্যাপেলে অবৈধ অভিবাসী ধরতে সাঁড়াশি অভিযান চালিয়েছে ইউকে বর্ডার এজেন্সি ও পুলিশ। ৩০শে এপ্রিল মঙ্গলবার দুপুরে হোয়াইট চ্যাপেল এলাকা হঠাৎ করে চারদিক থেকে ঘিরে ফেলে ইমিগ্রেশন পুলিশ ও সাধারণ পুলিশ , প্রায় ৬০ জন পুলিশ অংশ গ্রহণ করে অভিযানটিতে, বন্ধ করে দেয়া হয় রাস্তাঘাটের সবগুলো পয়েন্ট। একে একে তল্লাশি শুরু করা হয় দোকানপাট, রেস্টুরেন্ট ও খোলা জায়গার সাধারণ স্টলগুলোতে। বৈধ কাগজপত্রের তল্লাশি থেকে রেহাই পাননি সাধারণ পথচারীরাও, প্রায় ৪ ঘণ্টা ব্যাপী অভিযানে আটক করা হয় বেশ কয়েকজনকে। অভিযান চলাকালীন সময়ে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবৈধ অভিবাসীদের অনেককে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়। এবারের অভিযানে অত্যাধুনিক ফেইস রিকোগনিশন ক্যামেরা ব্যবহার করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ, ইতিপূর্বে এরকম যন্ত্র ব্যবহার করতে দেখা যায়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। পূর্বলন্ডনে ইতিপূর্বে এরকম বড় অভিযান কখনো হয়নি। উক্ত অভিযানে কতজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত এ সঠিক সংখ্যা জানানো হয়নি।

উল্লেখ্য বৃটেনে বৈধ কাগজপত্র নেই এমন অভিবাসীদের গ্রেপ্তারে অভিযানের আগাম ঘোষণা দিয়েছে দেশটির হোম অফিস। আকস্মিক অভিযানের আগাম তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

হোম অফিস জানিয়েছে রুয়ান্ডা নীতি বাস্তবায়নে এবং অবৈধ অভিবাসন মোকাবিলায় এই ল্যান্ডমার্ক নীতিটি চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ