লস অ্যাঞ্জেলসের বাড়ি ছাড়চ্ছেন নিক-প্রিয়াঙ্কা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লস অ্যাঞ্জেলসের বাড়ি ছাড়চ্ছেন নিক-প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

২০১৮ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেই আমেরিকার লস অ্যাঞ্জেলসে বিলাসবহুল বাংলো কিনেছিলেন তারকা দম্পতি নিক-প্রিয়াঙ্কা। যা দেখলে চোখ ধাঁধিয়ে জোগাড় হত! দামও সেরকম। ২.৫ মিলিয়ন ডলার। সেই বিলাসবহুল বাংলোই কিনা একেবারে বসবাস অযোগ্য হয়ে উঠেছে। পানি লিক করে এরকম পরিস্থিতি যে বসার ঘরের সমস্ত ডিজাইনার আসবাব নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক যেন দুঃস্বপ্ন! বাধ্য হয়ে এবার লস অ্যাঞ্জেলসের সেই বিলাসবহুল বাড়ি ছেড়ে দিচ্ছেন নিক-প্রিয়াঙ্কা।

শুধু তাই নয়, যে মালিক লস অ্যাঞ্জেলসের ওই বাংলো তাঁদের গছিয়ে দিয়েছেন মিথ্যে বলে, সেই ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০২৩ সালের মে মাসেই ওই মামলা দায়ের করেন তিনি। কোথাও পানি চুইয়ে পড়ছে। সুইমিং পুলের পাশ থেকে পানি লিকেজ হচ্ছে। যার জেরে বার্বিকিউ এরিয়া পুরো নষ্ট হয়ে গিয়েছে। বসবাস অযোগ্য তো বটেই, এমনকী ওই বাড়িতে থাকলে শরীর-স্বাস্থ্য খারাপ হওয়ার জোগাড়ও হচ্ছে তারকাদম্পতির।

হলিউড মাধ্যম সূত্রে খবর, ৭টি শয়নকক্ষ, ১১টি বাথরুম, বিশাল সুইমিং, সুদৃশ্য ভিউ, স্পা, দারুণ ইন্টেরিয়র ডিজাইন করা সেই বাংলোর এমন পরিস্থিতি যে থাকা দায় হয়ে উঠেছে তারকাদম্পতির। উল্লেখ্য, লস অ্যাঞ্জেলসের এই বাড়িতেই পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি করতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। নিউইয়র্কেও নিক-প্রিয়াঙ্কার একটি বাড়ি রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ