লুট হওয়া ১১১ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫১ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লুট হওয়া ১১১ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশের বিভিন্ন থানায় হামলা, ভাংচুর ও অস্ত্র গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটে। এখন পর্যন্ত লুটকৃত ১১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, গত ৪ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১১১টি অস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলভার ৭টি, পিস্তল ৩০টি, রাইফেল ৯টি, শটগান ১৫টি, পাইপগান ৩টি, শুটারগান ১৬টি, এলজি ৫টি, বন্দুক ১৫টি, একে-৪৭ ১টি, গ্যাসগান ১টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি, এসবিবিএল ৩টি, এসএমজি ৩টি ও টিয়ার গ্যাস লঞ্চার ১টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ