শনিবার দেশব্যাপী ইউনিয়নে পদযাত্রা : বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শনিবার দেশব্যাপী ইউনিয়নে পদযাত্রা : বিএনপি নেতাদের দায়িত্ব বণ্টন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

 

আগামীকাল শনিবার দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠেয় পূর্বঘোষিত পদযাত্রায় বিএনপি নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার নিজ ইউনিয়নের কর্মসূচিতে অংশ নেবেন।

ড. আব্দুল মঈন খান নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের পদযাত্রায় অংশ নেবেন। নজরুল ইসলাম খান জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুমার কান্দি ইউনিয়নে অংশ নেবেন।

আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায় অবস্থান করছেন। অন্যদিকে বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন।

শায়রুল আরও জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, নির্বাহী কমিটির সদস্য, অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাবেক এমপি প্রত্যেকই নিজ এলাকায় পদযাত্রায় অংশ নেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ