শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ১৩, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

যুগপৎ আন্দোলনে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে যৌথসভা ডেকেছে বিএনপি।
শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জনতার আওয়াজ ডটকম কে এ তথ্য জানিয়েছেন।
সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথসভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতারা অংশ নেবেন।
জনতার আওয়াজ/আ আ