শপথ নিয়েই ‘ইমার্জেন্সি’ মুক্তির ঘোষণা দিলেন কঙ্গনা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শপথ নিয়েই ‘ইমার্জেন্সি’ মুক্তির ঘোষণা দিলেন কঙ্গনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২৫, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২৫, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
নতুন ছবি ‘ইমার্জেন্সি’ মুক্তির দিন ঘোষণা করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিজের সামাজিক মাধ্যমে মুক্তির তারিখ জানিয়েছেন তিনি। ছবির পোস্টার শেয়ার করে, সেখানেই মুক্তির ঘোষণার তারিখ ঘোষণা করেন কঙ্গনা। লিখেছেন, আগামী ৬ সেপ্টেম্বর ‘ইমার্জেন্সি’ মুক্তি পাবে।

মান্ডি থেকে এই প্রথম বিজেপির সাংসদ নির্বাচিত হন কঙ্গনা রানাউত। লোকসভায় সাংসদ পদে শপথ নেওয়ার পরদিনই ‘ইমার্জেন্সি’র মুক্তির দিন ঘোষণা করেন কঙ্গনা।‘ইমার্জেন্সি’ ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে তাকে। ভারতের অন্ধকার সময়ের গল্প বলবে ‘ইমার্জেন্সি’।

ছবিতে শুধু অভিনয়ই করেননি, এই চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও পালন করেছেন কঙ্গনা। এর গল্প লিখেছেন, রীতেশ শাহ। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক ও শ্রেয়াস।

এদিকে কয়েক বছর ধরে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা। রেঙ্গুন থেকে শুরু করে ‘মণিকর্ণিকা’, ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হওয়ার পর অভিনেত্রীর সবচেয়ে বড় তুরুপের তাস এখন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ