শরীয়তপুর কারাগারে হাজতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শরীয়তপুর জেলা কারাগারে খোকন মিয়া (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে জেলা সদর হাসপাতালে অসুস্থ্য অবস্থায় নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খোকন মিয়া ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার খোলামোড়া মডেল টাউন এলাকার ফজল বেপারীর ছেলে।
জেলা কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, খোলামোড়া মডেল টাউন এলাকার খোকন মিয়া একটি যৌতুক মামলার আসামি হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। গতকাল সেখান থেকে তাকে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়। বুধবার ভোরে হঠাৎ তিনি অসুস্থতা বোধ করেন। পরে কারাগার থেকে তাকে দ্রæত জেলা সদর হাসপাতালে নিয়ে এলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে জেলা কারাগারের জেলার আসমা আক্তার পাপিয়া বলেন, খোকন মিয়া নামের ওই হাজতিকে গতকাল আমাদের কারাগারে পাঠানো হয়েছিল। আজ বুধবার ভোরে তিনি হঠাৎ ঘুমের মধ্যে অসুস্থতা বোধ করেন। পরে আমাদের কারাগারের সদস্যরা তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে হৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে সে মারাগেছেন। লাশ শরীয়তপুর সদর হাসপাতালের ফ্রিজে রাখা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ