শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু, জুতা মিছিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু, জুতা মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ৪, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ৪, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

 

মোঃ আবুল হোসেন সরদার, শরীয়তপুর
শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করার করার পর মঙ্গলবার বিকালে কমিটির পক্ষে একটি আনন্দ মিছিল বের করলে আহবায়ক দুই সন্তানের জনককে করার প্রতিবাদে অপর গ্রæপ তা প্রতিহত করা চেষ্টা করলে দু’গ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে উভয় গ্রæপের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার সকালে শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে মিছিলটি বের করে কোর্ট মোড়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা । এ সময় মিছিলে ঝাড়ু, জুতা এবং লাঠি প্রদর্শনসহ বিভিন্ন ¯েøাগান দেয়া হয়। এ সব ঘটনাকে কেন্দ্র কওে এখনো শরীয়তপুর শহওে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষেও আশংকা রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি গঠন করার পর মঙ্গলবার বিকাল ৫ টায় শরীয়তপুর শহরের দুবাই পাøজার সামন থেকে কমিটির পক্ষে আহবায়ক এসএম জাকিরের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি পালং থানার সামনে আসলে আহবায়ক দুই সন্তানের জনককে করার প্রতিবাদে অপর গ্রæপের নেতা কর্মীরা তা প্রতিহত করার জন্য ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় দু গ্রæপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে দু’গ্রæপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে সকালে শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে মিছিলটি বের করে কোর্ট মোড়ে শরীয়তপুর-মাদারীপুর সড়ক অবরোধ করেন তারা। এ সময় মিছিলে ঝাড়ু, জুতা এবং লাঠি প্রদর্শনসহ কমিটি বাতিলের দাবীতে বিভিন্ন ধরনের ¯েøাগান দেয়। এ সময় ২০ মিনিট সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পালং মডেল থানার পুলিশ সড়ক থেকে তাঁদের সরিয়ে দেয়।
এ সময় বক্তারা বলেন, শরীয়তপুর জেলা ছাত্রদলের সদ্যঘোষিত কমিটিতে যোগ্য ব্যক্তিদের পদ দেওয়া হয়নি। গঠিত জেলা ছাত্রদলের কমিটির আহ্বায়ক এসএম জাকির দুই সন্তানের জনক। তাছাড়া তার পরিবারের অধিকাংশ লোক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কমিটি রাতের আঁধারে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে করা হয়েছে বলে দাবি করেন বক্তারা। দ্রæত কমিটি বাতিল করে যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানান তারা। শরীয়তপুরে দীর্ঘ ৪ বছর ধরে ছাত্রদলের কমিটি নেই। পুরাতন কমিটি ২০২২ সালের ফ্রেরুয়ারি মাসে বিলুপ্ত করা হয়। এদিকে জেলায় ছাত্রদলের কার্যক্রম গতিশীল করতে মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটিটি অনুমোদন দেওয়া হয়। এতে এইচ. এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। তিনি শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী। এ সব ঘটনাকে কেন্দ্র কওে এখনো শরীয়তপুর শহওে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে।
স্থানীয় ছাত্রদলের একাংশের নেতারা অভিযোগ করে বলেন, কমিটিতে আহ্বায়ক এইচ.এম জাকির হোসেন ২০০০ সালে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। তিনি বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদকের পদ প্রার্থী ছিলেন। যেখানে গঠনতন্ত্রে উল্লেখ করা হয়েছে, ২০০৩ সালের পরবর্তী সময়ে ছাত্রদল করা ব্যক্তিরাই কেবল জেলা কমিটিতে আসতে পারবে । তবে তিনি কীভাবে কমিটির আহ্বায়ক হলেন।এটা আমাদের জিজ্ঞাসা।
বাবু মাদবর নামে এক ছাত্রদল নেতা বলেন, যারা যোগ্য ব্যক্তি তাদের এই কমিটিতে যোগ্য স্থান দেওয়া হয়নি। যাকে আহবায়ক করা হয়েছে তিনি সেন্ট্রাল প্রেসিডেন্ট থেকে ও বয়সে বড়। তাছাড়া তার পরিবারের ৯৫ শতাংশ লোক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার ভাতিজা পাংকু ছাত্রলীগের ক্যাডার। তার ভাই একজন যুবলীগের নেতা । তারা দুজনই এখনো পলাতক।এ ধরণের লোককে কেন ছাত্রদলের আহবায়ক পদে দেয়া হলো? দ্রæত এই কমিটি বাতিল করা না হলে আমরা কঠিন আন্দোলনে যাবো।
জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক পান্থ তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে আমরা ছাত্র রাজনীতি করে আসছি। কিছুক্ষণ আগে জানতে পেরেছি জেলা ছাত্রদলের কমিটি দেয়া হয়েছে। সেখানে শ্রমিক নেতা ও দুই সন্তানের জনক এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। যা গঠনতন্ত্র পরিপন্থি আমরা এই কমিটি মানি না।
জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক এইচ এম জাকির হোসেন বলেন, ডুবাই প্লেজার সামন থেকে একটি বিজয় মিছিল বের করি। মিছিলটি থানার সামনে আসলে ঈমাম মোল্ল্যা, পান্থ তালুকদার কিছু লোক মিছিলে ইট, পাটকেল নিক্ষেক করে। পরে তাদেও ধাওয়া করলে তারা পালিয়ে যায়। একটি কমিটি করা হলে সেখানে সবাইকে খুশি করা সম্ভব হয় না। যারা ত্যাগী তাদেরকেই বাছাই করে কেন্দ্রীয় ছাত্রদল যেভাবে মনে করেছে সেভাবে কমিটি ঘোষণা করেছে। তাছাড়া আমাকে সেন্ট্রাল ছাত্রদল এই কমিটি পূর্ণাঙ্গ করার জন্য দায়িত্ব দিয়েছে। মূলত এই জেলা কমিটি সামনে সুশৃঙ্খল করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন, সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক এইচ এম জাকির হোসেন গ্রæপের লোকজন একটি আনন্দ মিছিল বের করে পালং থানার সামনে আসলে অপর গ্রæপের তাজমুলসহ লোকজন তা প্রতিহত করে। এ সময় দুগ্রæপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে কতজন আহত হয়েছে তা আমি বলতে পারবো না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ