শরীয়তপুর নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুর নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর সদর উপজেলার ররুদ্রকর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু ও দুইজন শ্রমিক আহত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) রাতে পালং মডেল থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।এরআগে বিকালে মাকসাহার এলাকায় একটি বাড়িতে নলকুপ স্থাপন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রফিক সরদার (২৬) নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন।মৃত শ্রমিক ভেদরগঞ্জ উপজেলার পশ্চিম ছয়গাঁও গ্রামের মোবারক সরদারের ছেলে। আর ওই ঘটনায় হৃদয় খন্দকার (২২) ও ইমাম হোসেন ওরফে অপু (২৫) নামের দুই শ্রমিক আহত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানাযায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শরীয়তপুর থেকে ঠিকাদারের মাধ্যমে সুপেয় পানির গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে। ওই কাজের অংশ হিসেবে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মাকসাহার গ্রামের একটি বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল। ঠিকাদারের শ্রমিকরা শনিবার দুপুর থেকে নলকূপ স্থাপনের কাজ শুরু করে। নলকুপ স্থাপনের জন্য ৭ জন শ্রমিক কাজ করছিলেন। বিকেল ৫টার দিকে নলকূপ স্থাপনের আগে লোহার পাইপ দিয়ে বোরিং করছিলেন শ্রমিকরা। একটি লোহার লাইপ বসাতে গেলে বিদ্যুতের সঞ্চালন লাইনের ওপর পড়ে যায়। তখন ওই পাইপ ধরে থাকা তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পরে চিকিৎসক রফিক সরদার নামে ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়। আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মৃত রফিক সরদারের চাচা আলী আকবর সরদার বলেন, আল্লাহ রফিককে ভালো রাখুক । এমনে ভাতিজাডা চইলা যাইবো ভাবতে ও পারিনি।
এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, রুদ্রকর এলাকায় নলকূপ স্থাপনের কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যুর বিষয়টি দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গেছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ