শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে মারামারিতে আহত-২ আটক ১ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে মারামারিতে আহত-২ আটক ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে পালং স্কুলের নিকট স্থানীয় যুবকদের মধ্যে মারামারি হয়। এ সময় উভয় গ্রæপের দুইজন আহত হয়েছে। আহতরা হলেন নাজমূল মাদবর(২৭)ও আল আমিন বেপারী (২২)। আহত দুজনই ধারালো অস্ত্র দ্বারা আঘাত প্রাপ্ত রক্তাক্ত জখমী। এরমধ্যে নাজমূলকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়েছে। আর আল আমিনকে পুলিশ আটক করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ,দীর্ঘদিন যাবত আহত নাজমূল মাদবর ফ্লাস লাইট নামে একটি ফেইসবুক আইডি দিয়ে স্থানীয় লোকজনের বিরুদ্ধে নানা রকমের কুৎসা লেখা লেখি করে। এ ঘটনাকে কেন্দ্র করে নাজমূল ও স্থানীয় শাহিন মাবদবর ও আল আমিনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার বেলা অনুমান ১টায় পালং সুকুল রোডে একটি সেলুনে নাজমূল সেভ হওয়ার জন্য গেলে সেখানে প্রতিপক্ষের াাল আমিন সহ ৫/৬ জনে নাজমূলের উপর হামলা করে তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে াাঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় নাজমূলের সমর্থকরা আল আমিনকে মারপিট করে। উভয়ই সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আল আমিনকে নাজমূল সমর্থকরা মারপিট করে। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ও ডিবি হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন কওে এবং আহত আল আমিনকে আটক করে। এ দিকে নাজমুলকে তার স্বজনেরা উন্নত চিকিৎসার কথা বলে ঢাকায় সরিয়ে নেয়। এ ঘটনায় কোন মামলা হয়নি। পরিবেশ এখন শান্ত।
এ ব্যাপারে আহত নাজমূলের বাবা আবুল কাসেম ভেন্ডার বলেন, আমার ছেলেকে হত্যার জন্য শাহিন মাদবর গংরা কুপিয়ে আহত করেছে।
এ ব্যাপারে শাহিন মাদবর বলেন, দীর্ঘদিন যাবত নাজমূল স্থানীয় লোকজনের বিরুদ্ধে নানা রকম কুৎসা লেখা লেখি করে আসছে। এ নিয়ে এখায় যুবকরা বিক্ষুদ্ধ। আজকের কি নিয়ে কি হয়েছে। তা আমি জানিনা। আমি গতকাল শুক্রবার ঢাকায় আসছি। কেউ যদি বলে আমি মারামারি করেছি তা সম্পূর্ন মিথ্যা কথা।
পালং মডেল থানা ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের যুবকদের মধ্যে মারামারি করেছে। এ দ্বন্দ অনেক দিনের। এ সব ঘটনায় নাজমূলের নামে দুটি মামলা রয়েছে। আমরা আল আমিকে আটক করেছি। এখনো কোন মামলা হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ