শরীয়তপুরে আব্রাহাম লিংকন গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে আব্রাহাম লিংকন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্রাহাম লিংকন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভুলু সরদারপাড়া এলাকার মৃত শুকুর আলী সরদারের ছেলে।

পুলিশ জানায়, একটি মারামারি ও বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকন। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অভিযানে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ