শরীয়তপুরে ছিন্নমূল শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে ছিন্নমূল শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি প্রকাশ চন্দ্র রাতের বেলায় ছিন্নমূল অসহায় শীতার্তদের কম্বল পৌঁছে দিয়েছেন।
প্রতি রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের নির্দেশে অসহায় ছিন্নমূলদের কম্বল পৌঁছে দেওয়া হয়। শনিবার রাতে ৩০ জনকে এ কম্বল পৌঁছে দেন তিনি।
এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি প্রকাশ চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নির্দেশে বাস্তহারা অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে চলছি। প্রতিদিনের মতো শনিবার রাতে ও শহরের রাস্তায় রাস্তায় ঘুরে দেখতে পাই শীতে মানুষ অনেক কষ্ট করছে। আমরা ঘুরে ঘুরে রাস্তায় থাকা ৩০ জনকে কম্বল পৌঁছে দিয়েছি। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে তাদের। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ