শরীয়তপুরে তারণ্যের উৎসবের পুরস্কার বিতরন ও সমাপনি অনুষ্ঠান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে তারণ্যের উৎসবের পুরস্কার বিতরন ও সমাপনি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানের মধ্য দিয়ে শরীয়তপুর জেলায় অনুষ্ঠিত মাসব্যাপি তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৯ ফেব্রুয়ারী) শরীয়তপুর জেলা বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলাপ্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম,সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, শরীয়তপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমরান আল নাজির।
মাস ব্যাপি আয়োজনের মধ্যে ছিলো এসময় জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত যুবককে সহায়তা প্রদান, ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এরপরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ