শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ২:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ২:০২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্যাতিত এ শিশুটিকে দেখতে যায় বিএনপির একটি প্রতিনিধি দল।

সোমবার (১৩ অক্টোবর) শিশুটির বাড়িতে যায় বিএনপির নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের একটি প্রতিনিধি দল।

এ সময় স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ভার্চুয়ালি শিশুটির পরিবারের সঙ্গে সার্বিক ব্যাপারে কথা বলেন এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে যে কোনো আইনি ও স্বাস্থ্য সহায়তায় শিশুটির পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় প্রতিনিধি দলটি।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে বাচ্চু মিয়ার ছেলে মিরাজ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির পায়ুপথ ক্ষতিগ্রস্ত হয়। শিশুটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের সদস্যরা তাকে চিকিৎসা সেবা দেয়। সেসময় ঘাতক মিরাজকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়, যার বিচারিক প্রক্রিয়া চলমান আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ