শরীয়তপুরে বিএনপিপন্থি আইনজীবিদের আদালত বর্জন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে বিএনপিপন্থি আইনজীবিদের আদালত বর্জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে বিএনপিপন্থি আইনজীবিরা আদালত বর্জন করেছেন। সোমবার ১ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত এ কর্মসূচী তারা পালন করবেন। কেন্দ্রীয় কর্মসূচী গনতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ,বিচারের নামে অবিচার বন্ধের দাবীতে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের ঘোষনা বান্তবায়নের জন্য তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এ কর্মসূচী পালন কালে উপস্থিত ছিলেন এড.জাহাঙ্গীর আলম কাসেম,এড.শাহাদাত হোসেন,এড আনোয়ার হোসেন খান,এড. জুলফিকার রহমান,এড. হেলাল উদ্দিন আকন্দ,এড. মনিরুজ্জামান দিপু,এড. মনোয়ার হোসেন ,এড জালাল আহম্মেদ সবুজ, এড দেলোয়ার হোসেন, এড. এাহবুবুর রহমান স্বপন, এড.মৃধা নজরুল কবীর, এড. সাখাওয়াত হোসেন মোল্যা,এড.নুরুজ্জামান শিপন,এড. লোকমান হোসেন, এড আমির হোসেন বাবুল সহ অনেকে।আদালত বর্জন করে তারা আইনজীবি সমিতির বারান্দায় সমবেত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ