শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৯, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ

 

শরীয়তপুরের নড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু সালাম (২০) নামের এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডগ্রি বাজার এলাকার চৌকিদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।আবু সালাম নশাসন ইউনিয়নের চৌকিদার কান্দি গ্রামের আবু হাসেম বেপারীর ছোট ছেলে। ডগ্রি ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
পারিবারিক সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা আবু সালামের বাড়ির সামনে একটি আম গাছের পাশ দিয়ে ওই মহল্লার বিদ্যুতের লাইন সংযোগ গিয়েছে। প্রায় সময় ছোট-খাট ঝড় তুফান আসলে বিদ্যুৎ সংযোগের ট্রান্সফার্মারের ফিউজ কেটে যায়। আবু সালাম ওই আম গাছে ওঠে বিদ্যুতের তারে প্লাস্টিকের কাভার লাগানোর চেষ্টা করেন। তখন বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গাছ থেকে নিচে পরে যায় আবু সালাম। পরে আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখনো কোনো অভিযোগ নিয়ে আসেনি কেউ। মরদেহ দাফনের জন্য বলা হয়েছে
এবিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, অসাবধানতার করণে এমনটা হয়েছে। খোঁজ নিয়ে নিহতের পরিবারকে সহযোগিতার চেষ্টা করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ