শরীয়তপুরে মে দিবস ও আর্ন্তজাতিক শ্রমদিবস পালিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শরীয়তপুরে মে দিবস ও আর্ন্তজাতিক শ্রমদিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
মহান মে দিবস ও আর্ন্তজাতিক শ্রমদিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন ও রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের উদ্যোগে কর্মসূচী পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে েেগাপালগঞ্জ জেলা কারখানা পরিদর্শন অধিদপ্তর ও শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সর্বিক সাদিয়া জেরিন, অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন, সিভিল সার্জন ডাঃ রেহান উৃদ্দিন, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন,সাংবাদিক মজিবুর রহমান ও সাংবাদিক মোঃ আবুল হোসেন সরদার। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা,জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শ্রমিক নেতৃবৃন্দ, মালিক পক্ষ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এ দিকে শরীয়তপুর জেলা শ্রমিকদলের উদ্যোগে র‌্যালী ও পথসভা করা হয়েছে। জেলা জামায়েতে ইসলামী, হাসপাতাল মালিক শ্রমিক, ইটভাটা মালিক শ্রমিক ও বাস শ্রমিক ও ইমারত শ্রমিকরা আলাদা আলাদা ভাবে শহওে র‌্যালী ও পথসভা করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ