শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা আন্দরকিল্লা মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালখান এলাকার প্রেস ক্লাবের সামনে এসে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব; আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিয়ম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ ইত্যাদি স্লোগান দেয় তারা।

সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদ বলেন, আজাদির লড়াইয়ে শহীদ হাদি এক অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারো করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেওয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন। ইন্টেরিম সরকারকে উদ্দেশ্য করে বলেন, যে সরকার ৩ সপ্তাহ হয়ে গেলেও হাদি হত্যার মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারে নাই, সেই সরকার পুরাপুরিভাবে ব্যর্থ।

ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, শহীদ হাদির আদর্শ কোনো দলীয় আদর্শ নয়। হাদির উত্তরসূরি হিসেবে আধিপত্যের বিরুদ্ধে এই সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখব।

সমাবেশে অংশগ্রহণকারীরা হাদি যে প্রেরণার মিনার তৈরি করেছেন, শ্রম দিয়ে, রক্ত দিয়ে সে মিনারকে উচ্চকিত রাখার ঘোষণা দেন। এ সময় আরো বক্তব্য রাখেন, তৌফিক ইমরোজ, এসএম শহিদ, আল মামুন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ