শহীদ জাকিরের মেয়ের বিয়েতে উপহার পাঠালেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ জাকিরের মেয়ের বিয়েতে উপহার পাঠালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনে নিহত শহীদ জাকির হোসেনের মেয়ে ও চকরিয়া পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাইলা জান্নাত রিসতার বিয়ের আনুষ্ঠানিকতায় উপহার হস্তান্তর করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা কক্সবাজার জেলা শহরে অনুষ্ঠানে সংগঠনটির একটি প্রতিনিধিদল এই উপহার সংশ্লিষ্টদের হাতে তুলে দেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মো. আবুল কাশেম ও বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এই যৌথভাবের সংগঠনটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন ও সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ