শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনেে তরুণ প্রজন্মকে রাজনীতি করার আহ্বান- লিটন আকন্দ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ:
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে এসে রাজনীতি করার আহ্বান জানান ময়মনসিংহ মহানগর বিএনপির অন্যতম যুগ্ন আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন।
রোববার (১৯ জানুয়ারি) বিকালে নগরীর আকুয়া চৌরঙ্গীর মোড়ে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহের ছাত্র ও যুবসমাজের আস্থা জনপ্রিয় জননেতা এনামুল হক আকন্দ লিটন তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিকে ভালো না বেসে দল ও দেশকে ভালোবাসার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাউকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে দেওয়া হবে না। দেশের একমাত্র গণতান্ত্রিক দল বিএনপি। মানুষের মঙ্গলের জন্য আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে দক্ষিণ জেলা ছাত্রদলের অন্যতম নেতৃত্ব ও আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো: রাকিব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি খন্দকার মাসুদুল হক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মাসুদ,যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা মোঃ তাপস, যুগ্মসাধারণ সম্পাদক শুভ,যুগ্মসাধারণ সম্পাদক শাফায়াত হোসেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রায়হান, সহ-সাধারণ সম্পাদক হাসান, দক্ষিণ ছাত্রদল নেতা জিসান, তানভীর আহমেদ ইমন, মাহবুব, আবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জনতার আওয়াজ/আ আ