শহীদ ফারহান ফাইয়াজের বাড়ি থেকে ববি হাজ্জাজের নির্বাচনি প্রচারণা শুরু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শহীদ ফারহান ফাইয়াজের বাড়ি থেকে ববি হাজ্জাজের নির্বাচনি প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। প্রচারণার প্রথম দিনেই বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইয়াজের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান।

সাক্ষাৎকালে ববি হাজ্জাজ শহীদ ফারহান ফাইয়াজের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের অপূরণীয় ক্ষতির প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন,

তিনি বলেন“ফারহানের আব্বা ও আম্মার সঙ্গে যা ঘটেছে, সেই অপূরণীয় কষ্ট আমরা কখনোই পূরণ করতে পারব না। ইনশাআল্লাহ, যদি আমরা বিজয়ী হতে পারি, তবে ফারহানের ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ যা প্রয়োজন, তার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব।”

ববি হাজ্জাজ বলেণ, “ফারহান এবং ফারহানের মতো যারা জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, পুরো জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।”

তিনি আরও বলেন, “শহীদদের আত্মত্যাগ ও আদর্শই তার রাজনীতির মূল প্রেরণা।”

ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ