শাক-সবজি-ডিমের দাম ঊর্ধ্বমুখী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাক-সবজি-ডিমের দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাজারে নিত্যপণ্য প্রায় সবকিছুই বিক্রি হচ্ছে বাড়তি দামে। শাক-সবজি, মসলা ও ডিমের দাম ঊর্ধ্বমুখী। তবে চাল, ডাল, আটা-ময়দা, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত আছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র চোখে পড়েছে।

বাজারে সরজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর মহাখালী বাজারে দে‌শি পেঁয়াজ কে‌জিপ্রতি ৮০ টাকা দ‌রে বি‌ক্রি হ‌চ্ছে। অথচ বেশ ক‌য়েক‌দিন আগেও ৬৫ থে‌কে ৭০ টাকা দ‌রে বি‌ক্রি হ‌য়ে‌ছে। বে‌ড়েছে ভোজ‌্য তেল সয়া‌বিন (খোলা)। লিটার প্রতি ৫ টাকা বে‌ড়ে ১৫৫ টাকায় বি‌ক্রি হ‌চ্ছে, যা গত দুইদিন আগেও ১৪৫ টাকা ছিল। ত‌বে সয়া‌বিন (বোতল) ৫ লিটারের দাম ক‌মে ৮১৫ টাকায় বি‌ক্রি হচ্ছ‌ে। আলু বি‌ক্রি হ‌চ্ছে ৪৮ টাকা কে‌জি ধ‌রে। এর আগে বি‌ক্রি হ‌য়ে‌ছে ৪৫ টাকা দ‌রে।

দেশি রসুনসহ বেশ‌কিছু মসলার দামও বেড়েছে। কেজিপ্রতি রসুন ১০ টাকা বে‌ড়ে বি‌ক্রি হ‌চ্ছে ২১০ টাকা দ‌রে। আম‌দা‌নি‌তেও দাম বৃ‌দ্ধি পে‌য়ে ২১০‌ থে‌কে ২৪০ টাকা পর্যন্ত বি‌ক্রি হ‌চ্ছে। ধ‌নিয়া কে‌জিপ্রতি ২২০ থে‌কে ২৬০ টাকা পর্যন্ত বর্তমান বাজা‌রে বি‌ক্রি হ‌চ্ছে। একই পরিস্থিতি চলছে সবজি, ডিম, মুরগি ও মাছসহ গরু-খাসির মাং‌সের বাজার।

মুরগির প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, আর সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। হাঁসের ডিম প্রতি ডজন ২০০ টাকা ও দেশি মুরগির ডিম ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

টিসিবি বলছে, গত বছরের এ সময়ে বাজারে কেজিপ্রতি আলুর দাম ছিল ২২ থেকে ২৫ টাকা, অর্থাৎ এ বছর আলু দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। আর ঢাকার বাজারে গত বছরের এ সময়ে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় দেশি পেঁয়াজ বর্তমানে বে‌শি দামে বিক্রি হচ্ছে।।

রাজধানীর মহাখালী কাঁচা বাজারের ব্যবসায়ীরা জানান, তীব্র গরমে সবজি নষ্ট হচ্ছে। পাশাপাশি সেচ বাবদ বেড়েছে উৎপাদন খরচ। এর প্রভাবে বাড়ছে দাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ