শাকিবের সঙ্গে প্রেমের কাহিনী জানালেন বুবলী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাকিবের সঙ্গে প্রেমের কাহিনী জানালেন বুবলী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৫, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৫, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ

 

ছয় বছর আগেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেম হয়। সে সময় বুবলী ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে শাকিব খান ছিলেন মাঝখানে আর তাকে ঘিরে বুবলীর পরিবারের লোকজনকে দেখা যায়।

এরপর নানা ঘটনা-রটনার জন্ম হয়। শাকিব-অপু-বুবলী নিয়ে চর্চা হতে থাকে নানা ইস্যুতে। পরে সন্তান আব্রাম খান জয়কে নিয়ে একটি টিভি লাইভে আসেন অপু বিশ্বাস। হয় বিচ্ছেদও। পরে ইঙ্গিতে শাকিবের সঙ্গে যে বুবলীর প্রেম সেটা বহুবার বলেছেন অপু। যদিও সরাসরি কিছুই জানাননি এই নায়িকা।

এর ছয় বছরের মাথায় এসে সবই যেন পরিষ্কার। প্রকাশ্যে এসেছে শাকিব-বুবলীর প্রেম, বিয়ে ও সন্তান। তারা নিজেরাই প্রকাশ্যে এনেছেন বিষয়গুলো।

সম্পর্কের ছয় বছরে মাথায় এসে বুবলী যখন শাকিব খানের সন্তানের মা, তখন নিজের মুখেই জানালেন তাদের সম্পর্ক শুরুর সময়কাল। জানালেন কীভাবে তাদের প্রেম হয়।

বুবলী বলেন, ‘বসগিরি’র আগেই আমাদের ‘প্রিয়ারে’ নামে আরেকটি ছবি নিয়ে কথা হচ্ছিল। ফলে শুটিংয়ের আগে থেকেই তার সঙ্গে কিছুটা জানাশোনা হয়েছিল। তাছাড়া ফিল্মের বিষয়ে শাকিব খানকে প্রথম চিনেছি, দেখেছি। ‘বসগিরি’র শুটিংয়ের শেষের দিকে আমাদের প্রেমের সম্পর্ক হয়। এরপর একটা সময় বিয়ে। তারপর সন্তান।

৬ বছর গোপনে প্রেম ও বিয়ে শাকিব-বুবলীর। এ সময়টায় জিজ্ঞেস করলে নানা উপায়ে এড়িয়ে গেছেন। অনেকটা গোপনই ছিল সব কিছু। কিন্তু সন্তান প্রকাশ্যে আসার বুবলী বললেন, দেখুন, আমি কিন্তু সন্তানের বিষয়টি গোপন করিনি। যদি গোপনই রাখতে চাইতাম, তাহলে তাকে পেটে নিয়ে শুটিংয়ে যেতাম না। বাবু যখন আমার পেটে এসেছে, তখন থেকেই আমার কাজের সেক্টরের সবাই এ ব্যাপারে কমবেশি জানতেন। এটি ওপেন সিক্রেট ছিল। বীর ছবির শুটিংয়ে আমার অন্তঃসত্ত্বার বিষয়টি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়। তাছাড়া আমাদের দুজনের পরিবার, কাছের মানুষ—সবাই তো জানতেন। সুতরাং, এটিকে তো গোপন বলে না।

এক সাক্ষাৎকারে বুবলী জানান, তাদের সন্তানের জেহজাদ খান নামটি শাকিব খানেরই দেওয়া। সন্তান হওয়ার পর নামের একটি লিস্ট শাকিব বুবলীকে দিয়েছিলেন। ওই লিস্টের প্রথম নাম ছিল শেহজাদ খান। আরবী শব্দের এই নামটির অর্থ রাজার ছেলে। ওই তালিকার প্রথম নামটিই পছন্দ করেন শাকিব। তবে বীর নামটি বুবলী ও তার মা মিলে রেখেছেন।

এদিকে সন্তানের খবর সামনে আসার পরই বিচ্ছেদের খবরও প্রকাশ্যে আসতে শুরু করেছে শাকিব বুবলীর। বিচ্ছেদের বিষয়টি গুজব বলেই উড়িয়ে দিয়েছেন বুবলী। বললেন, প্রায় প্রতিদিনই ভিডিও কলে বীরের বাবার সঙ্গে কথা হয়। দেখাও হয়। আর আমাদের বিচ্ছেদের পুরোটাই মিথ্যা। দেখুন, আমরা যেদিন সন্তানের ছবি দিয়ে একটা সুন্দর, ভালো খবর প্রকাশ করলাম, সেদিনই এ মিথ্যা খবর আসে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ