শান্তি সমাবেশ বাতিল, সোমবার থানায় থানায় আ.লীগের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শান্তি সমাবেশ বাতিল, সোমবার থানায় থানায় আ.লীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩০, ২০২৩ ১:০২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

রাজধানীর আগারগাঁওয়ে সোমবার (৩১ জুলাই) আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি বাতিল করে এর পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দলটি।

রবিবার (৩০ জুলাই) ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুরোনো বাণিজ্যমেলার মাঠ ব্যবহারে অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। সেটা আজ রবিবার ও আগামীকাল সোমবার হবে।

ঢাকা উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী বলেন, সোমবার আমাদের শান্তি সমাবেশ ছিল কিন্তু ওপরের নির্দেশে সেটা বাতিল করা হয়েছে। তবে আমাদের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ