শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে ঢাকার সমাবেশ সফল করা হবে : মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে ঢাকার সমাবেশ সফল করা হবে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ

 

যেকোনো মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাধা দিয়ে, হুঙ্কার দিয়ে কোনো কাজ হবে না। শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে এ সমাবেশ সফল করা হবে। এখানে সরকার যদি বাধা দিতে আসে সেই দায় দায়িত্ব সরকারের, বিএনপির নয়।

গতকাল মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে এক যৌথ সভার শেষে তিনি এসব কথা বলেন। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল করার জন্য এই সভার আয়োজন করা হয়।
মির্জা আব্বাস বলেন, ইতোমধ্যে তিনটি গণসমাবেশ হয়েছে, সে অভিজ্ঞতা ১০ ডিসেম্বরের প্রতিফলন ঘটাবো। সরকার ইতোমধ্যে বিভিন্ন কথা বলছে। নেতাকর্মীদের সরকারের কোনো উস্কানিমূলক কথায় পা না দিতেও সতর্ক করেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, আজকের সভার মাধ্যমে ইঙ্গিত পাচ্ছি তাদের সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে।

তিনি আরও বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত চলমান গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের পতনের আন্দোলন বিজয়ের মুখোমুখি। আমাদের জয় হবেই।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, মীর নেওয়াজ আলী, মীর সরাফত আলী সপু, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ