‘শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
গতকাল সারা দেশব্যাপী বিএনপি ও যুগপৎ আন্দোলনের সমমনা জোট ও দলের পদযাত্রা কর্মসূচিতে যেভাবে বিনা উস্কানিতে আওয়ামী লীগ ও পুলিশ লীগ হামলা চালিয়েছে তার সমুচিত জবাব দেওয়া হবে ব‌লে জা‌নি‌য়ে‌ছে ১২ দলীয় জোট।

বুধবার (১৯ জুলাই) কমলাপুর স্টেডিয়াম থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত ১২ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচি পূর্বে এক সমা‌বে‌শে এ কথা ব‌লেন জো‌টের নেতৃ‌বিন্দরা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘একদফা দাবি তথা এই বিনা ভোটের অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতৃত্বে ১২ দলীয় জোটের চলমান একদফা যুগপৎ আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের প্রতিরোধের মুখে এই জালিম সরকার পদত্যাগে বাধ্য হবে, পালাবার পথ খুঁজে পাবে না। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আজকে সারাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে তাদের কাচের ঘর তুরুপের তাসের মত ভেঙে যাবে। আজকে বাংলাদেশের বিভিন্ন উপনির্বাচনে রাজনৈতিক দলবিহীন স্বতন্ত্র প্রার্থীদের উপরেও যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করছে তাতে এটা দিবালোকের মতো স্পষ্ট যে এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশে আর কোন প্রহসনে নির্বাচন হতে দেওয়া হবে না রক্ত দিয়ে হলেও আওয়ামী- দুঃশাসনের অবসান ঘটানো হবে। জনগণ এই দেশে আর কখনো ২০১৪ ও ২০১৮ সালের মতো জালিয়াতির নির্বাচন হতে দেবেনা। আওয়ামী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন বা ক্ষমতা পরিবর্তনের কোন সুযোগ নেই। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে উন্মাদ হয়ে উঠেছে। জনগণ আওয়ামী সরকারের সকল অপচেষ্টা ও অপপ্রয়াস নস্যাৎ করে দেবে। আওয়ামী সরকারের দেড় দশকের দুঃশাসন ও লুটপাট রাষ্ট্রের অস্তিত্বকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে জাতীয় ঐকমত্য ও বিশ্বজনমত গড়ে উঠেছে। ১২ দলীয় জোট বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে সর্বাত্মক ভূমিকা নিয়ে রাজপথে আছে এবং থাকবে। দ্বাদশ নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়ে নতুন এক বাংলাদেশের অভ্যুদ্বয় ঘটবে।

১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির সভাপতি সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জোটের মুখপাত্র কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতিক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ