শারদ সাজে বিশ্বরঙ-এর দাদা-দিদি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শারদ সাজে বিশ্বরঙ-এর দাদা-দিদি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

 

দেশের ফ্যাশন জগতে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড হিসেবে বিশ্বরঙ সুদীর্ঘ ২৭ বছর ধরে অত্যন্ত সুপরিচিত একটি দেশীয় ব্র্যান্ড। এই ২৭ বছরে বিশ্বরঙ বাংলাদেশের ফ্যাশন শিল্পে অনেক প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে। সেই সব মডেলদের অনেকেই নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছে দেশের মিডিয়া অঙ্গনকে।

সেই ধারাবাহিকতায় সপ্তম বারের মত শুরু হতে যাচ্ছে “শারদ সাজে বিশ্বরঙ এর দিদি ২০২২” এবং ২য় বারের মত শুরু হতে যাচ্ছে “শারদ সাজে বিশ্বরঙ এর দাদা ২০২২”। বিগত বছরগুলোতে শারদ সাজে বিশ্বরঙ এর দিদি এবং দাদা – প্লাটফর্ম থেকে যারা বিজয়ী হয়েছেন, তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা, বিজ্ঞাপনে ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন সবাইকে। তারা হয়তো আগামী সময়ের উজ্জল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠা পাবেন। তাই আপনিও প্রস্তুতি নিন আগামীর তারকা হওয়ার লক্ষ্যে।

দেশের যেকোন প্রান্ত থেকে যেকোন বয়সের, যে কোন ধর্মের, যে কোন বয়সের ছেলে মেয়েরাই অংশগ্রহণ করতে পারবেন এই প্রতিযোগিতায়।

বায়োডাটা “শারদ সাজে বিশ্বরঙ এর দিদি ২০২২” ছবি ও ভিডিও পাঠিয়ে দিতে হবে ১০ সেপ্টেম্বর ২০২২ এর মধ্যে bishworangdidievent@gmail.com এই ঠিকানায়।

বায়োডাটা সহ “শারদ সাজে বিশ্বরঙ এর দাদা ২০২২” ছবি ও ভিডিও পাঠিয়ে দিতে হবে ১০ সেপ্টেম্বর ২০২২ এর মধ্যে bishworangdadaevent@gmail.com এই ঠিকানায়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যাক্তিত্বরা।

অতএব আর দেরি কেন ? আজই পাঠিয়ে দিন শারদ সাজে আপনার ছবি ও ভিডিও এবং হয়ে যান “বিশ্বরঙ এর দিদি ২০২২” এবং “বিশ্বরঙ এর দাদা ২০২২”।

যেকোন প্রয়োজনে কল করুন : ০১৮১৯২৫৭৭৬৮
ভিজিট করুন বিশ্বরঙ অনলাইন শপ https://bishworang.website/

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ