শাহবাগে ফের সড়ক অবরোধ শিক্ষার্থীদের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শাহবাগে ফের সড়ক অবরোধ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৩, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৩, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ

 

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা বাতিল ওমেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহালের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার (৩ জুলাই) রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে তারা।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবি আদায় না হাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে মিছিল নিয়ে একত্রিত হন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘বৈষম্যের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ এমন নানা স্লোগান দেন ও প্ল্যাকার্ড দেখান।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে শাহবাগ, গুলিস্তান ও পুরান ঢাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল ‘যথাযথ’ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

তবে হাইকোর্টের এ রায় প্রত্যাখ্যান করে তাৎক্ষণিকভাবে সেদিন বিকেলে আন্দোলন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরের দিনও একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। এরপর গ্রীষ্মকালীন ও ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার পরের দিন থেকে কোটা পুনর্বহালের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রাজপথে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ