শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৪, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৪, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ

 

বেরোবি প্রতিনিধি

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে এনটিআরসিএর ওয়েবসাইটে নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, শহীদ আবু সাঈদ ইবতেদায়ি সহকারী শিক্ষক হিসেবে লিখিত পরীক্ষায় পাস করেছেন।

গত ১৬ জুলাই বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ