শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না : হাসনাত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না : হাসনাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১২, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শিক্ষকদের পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

গ্রেপ্তারকৃত শিক্ষকদের সূর্য ডোবার আগে ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

রবিবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না।

দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি করতে হবে। সরকারের বৈষম্যের এই মুনাফিকি আমরা মেনে নেব না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের স্থান ত্যাগ না করার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের ওপর হামলার নিন্দা জানাচ্ছি।

বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে রবিবার এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে নামলে পুলিশ তাদের লাঠিচার্জ করে হটিয়ে দেয়।

এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন। পরে প্রেস ক্লাব থেকে সরে গিয়ে শিক্ষকরা অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে।
এ সময় এনসিপির আরেক নেতা সামান্থা শারমিন বলেন, ‘আশা-আকাঙ্ক্ষা পূরণের কোনো চেষ্টা করা হয়নি। শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে।

শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার কোনো উদ্যোগ সরকারের মধ্যে নেই। শিক্ষকদের দাবিতে অবিচল থাকার আহ্বান জানাচ্ছি। এনসিপি তাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ